টেকসই নির্মাণ প্রকল্পের জন্য ২০ লাখ ডলার পুরস্কার দেবে লাফার্জহোলসিম ফাউন্ডেশন

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৫৭

টেকসই নির্মাণ সমাধানকে উত্সাহিত করতে পেশাদারদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ শুরু করেছে নির্মাণ খাতের প্রতিষ্ঠান লাফার্জহোলসিম। ষষ্ঠবারের মতো এবারের আয়োজনে ২০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। সারা বিশ্বের যে কোনো প্রাপ্ত থেকে পেশাদার ব্যক্তিরা তাঁদের শুরু হয়ে যাওয়া প্রকল্প এবং স্থাপত্য বিদ্যার ধারণা, প্রকৌশল, নগরপরিকল্পনা, উপকরণ ও নির্মাণ প্রযুক্তিসহ এই সম্পর্কিত যে কোনো প্রকল্প নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। লাফার্জহোলসিমের এই প্রতিযোগিতা সম্পর্কে আরো জানতে লগ-ইন করা যাবে এই ঠিকানায়— www.lafargeholcim-awards.org। ২০০৩ সালে থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিষ্ঠানটি।