বাজেটে ১৫০ টাকা পর্যন্ত মূল্যমানের প্রতি কেজি বিস্কুট ও কেক ভ্যাট অব্যাহতির তালিকায় রয়েছে। প্রস্তাবিত বাজেটে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এ শিল্পের ১০ হাজার অদক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে বাংলাদেশ, ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। এ সিদ্ধান্ত নেওয়া সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বেকারি মালিকদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি
