বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সদ্ধান্ত নিয়েছে ঢাকা ডমিনেটর্স।
দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে ঢাকা ডমিনেটর্স। অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাটিতে প্রথম ম্যাচে বরিশালের কাছে হেরে যায় চট্টগ্রাম। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে জয় পেতে আত্নবিশ্বাসী ঢাকা।
