দেশব্যাপী আজ মিছিল-সমাবেশ করবে বিএনপি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকাসহ দেশের সব মহানগর ও উপজেলায় আজ (১৬ জানুয়ারি) সমাবেশ ও মিছিল করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে। এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। তবে, হাসপাতালে ভর্তি থাকায় মির্জা ফখরুল উপস্থিত থাকতে পারবেন না।

দলের একাধিক সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের এই কর্মসূচি থেকে আসতে পারে নতুন কর্মসূচি।

ইত্তেফাক/কেকে