ভারতের সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি গড়ে গিয়েছে অনেক রেকর্ড। তবে তার রেকর্ডগুলো এখন হুমকির মুখে। তার দেশের সতীর্থই তার রেকর্ডগুলোকে টপকে যাওয়ার দৌড়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। বলছিলাম ভারতের বর্তমান সেরা ব্যাটার বিরাট কোহলির কথা। ভারতের হয়ে এই ব্যাটার নিজের ক্যারিয়ার উজ্জ্বলভাবে শুরু করলেও মাঝ সময়ে এসে কাটিয়েছেন রান খরায়। তবে আবার যেন হাসছে, ব্যাট রান পাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষেই ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলে দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ভাগ বসিয়েছেন শচীনের এক রেকর্ডে। আবার এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ফরম্যাটে সর্বোচ্চ রানে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি জয়বর্ধনকে।
এদিকে বিরাটের এ কীর্তি গড়া ম্যাচে লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা দল। ভারতের দেওয়া ৩৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ফলে ৩১৭ রানে জয় পায় ভারত।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ফের সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরির দেখা পেয়েছিল কোহলি। রবিবার শতরানের ইনিংসের মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। আর মাত্র তিনটি সেঞ্চুরি পেলেই ছুঁয়ে ফেলবেন ভারতের সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকারকে। টেন্ডুলকার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক শতরানের ইনিংস খেলেছেন ৪৯টি। এছাড়া তিন ফরম্যাট মিলিয়ে শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার দৌড়ে আরো এক পা এগিয়ে গেলেন বিরাট। সার্বিকভাবে কোহলির ক্যারিয়ারের এটি ৭৪ নম্বর শতরান। সুতরাং টেন্ডুলকারের থেকে এখনো ২৬টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বিরাট।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৯৫ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর ওয়ান ডাউনে ক্রিজে আসেন বিরাট কোহলি। নিজের সাবলীল ব্যাটিংয়ে মাত্র ৮৫ বলে ১০টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরির দেখা পান কোহলি। এই নিয়ে লঙ্কানদের বিপক্ষে ১০তম সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। এই সেঞ্চুরির মাধ্যমে শচীনের আরেকটি রেকর্ড টপকে গেছেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে এই সেঞ্চুরির পর একক কোনো দলের বিপক্ষে শচীনের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কোহলি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি সেঞ্চুরি করেছিলেন শচীন। শ্রীলঙ্কার বিপক্ষে ১০টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচীনের রেকর্ড ভেঙে দেন তিনি।
শুধু নিজের দেশের কিংবদন্তির রেকর্ড ভেঙেই থামেননি কোহলি, এদিন ছাড়িয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকেও। গতকাল ক্যারিয়ারের ২৬৮তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াবর্ধনে ৪৪৮টি একদিনের আন্তর্জাতিকে ৪১৮টি ইনিংসে ১২ হাজার ৬৫০ রান করেছিলেন। এদিন বিরাটের স্কোর ৬৩ হতেই সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছয়ে নেমে যান তিনি। বিরাট উঠে আসেন পঞ্চম স্থানে। এ তালিকায় এখন কোহলির সামনে রয়েছেন, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জয়সুরিয়া।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ রান যাদের
১। ভারতের শচীন টেন্ডুলকার -৪৬৩ ম্যাচে ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান।
২। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা- ৪০৪টি ম্যাচে ৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রান।
৩। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং- ৩৭৫ ম্যাচে ৩৬৫ ইনিংসে ১৩,৭০৪ রান।
৪। সনথ জয়সুরিয়া -৪৪৫ ম্যাচে ৪৩৩ ইনিংসে ১৩,৪৩০ রান।
৫। বিরাট কোহলি- ২৬৮ ম্যাচে ২৫৯ ইনিংসে ১২,৭৫৪ রান।
