বিপিএলের নবম আসরে ঢাকা পর্বে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে চট্টগ্রামে পা রেখেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে চট্টগ্রাম পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে সিলেট। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১ টা ৩০ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটরস।টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
ঢাকা পর্বে সিলেটের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছিলো ডমিনেটরস। এবার সেই সিলেটের জয়রথ থামানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে ডমিনেটরস বাহিনী। অন্যদিক, ঢাকা পর্বে চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়ে উড়ন্ত অবস্থায় থেকে চট্টগ্রামে এসেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের জয়রথ অব্যাহিত রাখার লক্ষ্যেই চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল অপু, রুবেল হোসেন।
