জরিমানা গুণতে হলো সালাহউদ্দিনকে 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩১

আচরণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। জরিমানা ছাড়াও তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সালাহউদ্দিনের নামের পাশে। 

গত শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার ম্যাচের পর সালাহউদ্দিনের বিপক্ষে আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভঙ্গের অভিযোগ আনা হয়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় বলা আছে, ম্যাচের কোন ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা।

রোববার (১৫ জানুয়ারি) নিজের অপরাধ স্বীকার করে নেন সালাহউদ্দিন। ম্যাচ রেফারি দেবব্রত পালের দেয়া শাস্তি মেনে নেওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ইত্তেফাক/জেডএইচ