নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান জেহান

আপডেট : ১৭ জুন ২০১৯, ২২:৫০

শেষ ধাপে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান। সোমবার রাতে   সাড়ে ৯টার দিকে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত  এ ঘোষণা করেছেন জেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা।

জেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ জনান, এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে একজন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যাচাই-বাছাইকালে অপরজনের মনোনয়নপত্র বাতিল হয়। এ অবস্থায়  চেয়ারম্যান পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সামছুদ্দিন জেহানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। শেষ ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে এ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ইকবাল হোসেন আরজু,  নুর আলম ছিদ্দিকী, আবু বকর ছিদ্দিক ও  মো. নুর হোসেন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, জান্নাতুল ফেরদৌস মুক্তা, রাবেয়া সুলতানা ও রাশিদা পারভিন ।  

আরও পড়ুন: খুলনায় হত্যা মামলায় ৫ যুবকের যাবজ্জীবন

এ নির্বাচন ঘিরে নেই উত্তাপ, ছিল না উৎসব মুখর প্রচার-প্রচারণা। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝেও তেমন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না।

ইত্তেফাক/নূহু