বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস কর্মকর্তারা।
সোমবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় বিসিএস কর্মকর্তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে নোবেল বিজয়ী কৈলাশ সর্ত্যাথী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছরপূর্তি অনুষ্ঠানে শনিবার ঢাকায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট কৈলাশ সর্ত্যাথী। তিনি আজ ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীসহ অন্যান্যের সঙ্গে টুঙ্গিপাড়া আসেন।
