প্রথম জয়ের খোঁজে টস জিতে বোলিংয়ে খুলনা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:২৯

বিপিএলের শুরুটা একেবারে যাচ্ছেতাই হয়েছে খুলনা টাইগার্সের জন্য। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি খুলনার দলটি। নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে দলটি। জয়ের খোঁজে থাকা খুলনা টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্স। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। 

বিপিএলের নবম আসরে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তামিম ইকবালের দল খুলনা। টুর্নামেন্টে একটি জয়ের জন্য হন্যে হয়ে থাকা খুলনা জা যেকোন মূল্যে জয় তুলে নিতে বদ্ধ পরিকর। 

অন্যদিকে, এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় আর এক হারে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে নির্ভার অবস্থাতেই মাঠে নামবে রংপুর। আজ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা আরও শক্ত করার চেষ্টাতেই থাকবে রংপুর। ইনজুরির কারণে রাইডার্সদের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতে আজ অধিনায়কত্ব করবেন ফর্মে থাকা অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

ইত্তেফাক/এসএস