প্রশংসায় ভাসছে ফজলুর রহমান বাবুর ‘রঙিলা পাগল’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬:০০

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গান দিয়ে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। এবার এইচ এম নিপুর কথা ও সুরে ‘রঙিলা পাগল’ গান নিয়ে হাজির হলেন তিনি।

অপু রায়হানের সংগীতে সম্প্রতি চ্যানেল এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে ‘রঙিলা পাগল’। গানটি নিয়ে অসাধারণ একটা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ‘রঙিলা পাগল’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন এবং জান্নাতুল স্বর্ণা।

গানটি সম্পর্কে এইচ এম নিপু বলেন, ‘সবসময় চেষ্টা করি মনের ভাবনাগুলো কিছুটা লিখে প্রকাশ করতে। কোন প্রাপ্তির জন্য নয়, আত্মতৃপ্তির জন্যই গান লেখা হয়। তবে ‘রঙিলা পাগল’ গানটি মুক্তি পাওয়ার পর অল্প সময়ে লাখো মানুষের ভালবাসা আমাকে এমন এক প্রাপ্তি দিয়েছে যা আমি সত্যিই খুব উপভোগ করেছি। আশাকরি শ্রোতা-দর্শকদের ভালবাসা চ্যানেল এইচ এম এর সাথে সবসময়ই থাকবে, যা পরবর্তী কাজের জন্য চ্যানেল এইচ এম পরিবারকে অনুপ্রাণিত করবে।’

ছবি: সংগৃহীত

গানটি প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা এবং কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গান করতে সবসময়ই ভালো লাগে। নিপু ভাইয়ের লেখা ও সুরে ‘রঙিলা পাগল’ গানটি গাইতেও আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশাকরি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন