২৫ জুলাই ২২৮ ইউপিতে ভোট

আপডেট : ১৭ জুন ২০১৯, ২৩:১৮

আগামী ২৫ জুলাই ২২৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সব কটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। সোমবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জুন, মনোনয়নপত্র বাছাই ২রা জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই এবং ভোটগ্রহণ ২৫ জুলাই।

ইসি সচিব বলেন, আগামী ২৫ জুলাই নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটে ইভিএম ব্যবহার করা হবে। এছাড়াও ২২২টি উপ-নির্বাচনে ইভিএমে ভোট হবে। যে ৬টি ইউপিতে সাধারণ নির্বাচন হবে সেগুলো হলো— ব্রা?হ্মণবাড়িয়ার কসবার কুটি, চাঁদপুরের ফরিদগঞ্জের ফরিদগঞ্জ দক্ষিণ, রাজশাহী পুঠিয়ার পুঠিয়া, জিউপাড়া, রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম।