সদরঘাটে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:০৮

ঢাকার সদরঘাট টার্মিনালে এম ভি মিতালী (৭) লঞ্চের তৃতীয় তলার একটি কেবিন  থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানার পুলিশ।

ওসি রেজাউল করিম ভুঁইয়া জানান, রবিবার রাতে চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চটি সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সদরঘাট টার্মিনালে পৌঁছে। সকাল ৮টার মধ্যে সকল যাত্রী নেমে গেলে লঞ্চের কর্মচারী কেবিন পরিষ্কার করতে গেলে ওই নারীর মৃতদেহ দেখে নৌ পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে নৌ পুলিশ ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ কেবিন  থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা ওই  গৃহবধূকে একাধিকবার ধর্ষণের পর মুখে বালিশ চাপা দিয়ে শাসরোধে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।