দশ দিনের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াবে ইরান

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:১৩

স্বল্পমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে ইরান। ২৭ জুনের মধ্যেই দেশটি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে আনবিক সংস্থার মুখপাত্র বেহেরজি কামালবন্দি জানিয়েছেন। তিনি জানান, ১০ দিনের মধ্যেই ২০১৫ সালের পরমাণু চুক্তিতে বেঁধে দেওয়া ইউরেনিয়াম মজুদের সীমা ছাড়াবে। তিনি বলেন, আমরা অতি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চারগুণ বাড়িয়েছি যাতে ১০ দিনের মধ্যে ইউরেনিয়ামের মজুদ বেঁধে দেওয়া ৩শ’ কেজি সীমা অতিক্রম করে। তিনি বলেন, ইরান আগের নির্ধারিত মাত্রায় ফিরে যাওয়ার কথা বিবেচনা করবে যদি ওই আন্তর্জাতিক চুক্তিতে অন্যান্য যেসব দেশ স্বাক্ষর করেছিল তারা যদি ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে। -বিবিসি