বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে বিআরটিসির চেয়ারম্যান, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক এবং এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে এসব চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, বিআরটিসি’র দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর অনিয়মের বিষয় খতিয়ে দেখতে বিআরটিসি’র চেয়ারম্যান, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এবং নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মিত হচ্ছে এমন অভিযোগ খতিয়ে দেখতে এলজিইডি’র প্রধান প্রকৌশলীকে অনুরোধ করে এসব চিঠি দিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।
