মিষ্টি ও পোকামাকড়

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:৪০

মোহাম্মদ কামরুজ্জামান

 

দোকান থেকে মিষ্টি কিনে বাসায় গিয়ে দেখি,

এসে গেছে সাথে সাথে মেহমানও সে কী!

রসে ভেজা মিষ্টি তাতে তেলাপোকা বসা,

বলল পোকা, ‘তোমাদের তো বড্ডো করুণ দশা!’

রস খেতে যেই চুমুক দিলাম, খেলাম পুরো ধরা,

চিনি কোথায়? ওটা শুধু স্যাকারিনে ভরা।

মিষ্টি খাব—ঠোঁট বাড়িয়ে খেতে গেলাম যেই,

জ্বলে গেল জিহ্বা—ওতে দুধের বালাই নেই।

ভেজাল দুধে রেডিয়েশন—সয় না আমার পেটে,

মিষ্টি আমি গিলিনি তাই রেখেছি সব চেটে।’

 

‘কে বলেছে তোকে ওসব করতে চাটাচাটি,

আড়াই কেজি মিষ্টি আমার করে দিলি মাটি!—

তাই তো আমি খাচ্ছি না আর, যাচ্ছি নেমে এই,

আমি ওসব ভেজাল জিনিস খাবার দলে নেই।

এসো বাটুল সামলা শাটুল আর গুটুলের বাবা!

জলদি চলো, ঘরে গিয়ে ঘরের খাবার খাবা।’

 

নেমে গেল তেলাপোকা, পিঁপড়া, মাছি যত,

মিষ্টি ও রস টিকল মোটে আধা কেজির মতো।