বাবা ছেলেকে দাঁত তুলতে ডেন্টিস্টের কাছে নিয়ে চলেছেন। ছেলে চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু বাবা আমার কি এখন দাঁত তোলা ঠিক হচ্ছে? আমি তো স্কুলে একটা নাটকে অংশগ্রহণ করেছি।
—তোমার রোলটা কী?
—বিশ বছর ধরে বিবাহিত এক নির্যাতিত গৃহকর্তার।
বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আশা করি তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তোমার কোনো সংলাপই বলতে হবে না।
