বাংলাদেশ ডাক বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডাক অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রকের (স্ট্যাম্পস) কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে জনবল বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আটটি পদের বিপরীতে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bdpost.gov.bd পাওয়া যাবে। এতে কেবল নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সহকারী পরিদর্শক
এই পদে দু’জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
উচ্চমান সহকারী
এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। এতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
কাউন্টার
এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
প্যাকার
এই পদে দু’জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
আর্মড গার্ড
এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে
হবে। প্রার্থীকে অস্ত্র চালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহায়ক
অফিস সহায়ক হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
কুলি
কুলি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনকারীর বয়স
আবেদনকারীর বয়স ২৮ মে, ২০১৯ খ্রি,-এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http://bdpost.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি এসএমএস করে পাঠাতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা০
ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৭ জুন, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
