বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি:সাধারণ জ্ঞান

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:৪৬

১.। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাপতি কে?

ক. ডাকসুর ভিপি           খ. ডাকসুর জিএস

গ. ঢাবির উপাচার্য           ঘ. ঢাবির আচার্য

২। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হবে কবে?

ক. ২৬ মার্চ ২০২০ খ. ২৬ মার্চ ২০২১

গ. ১৬ ডিসেম্বর ২০২১

ঘ. ২৬ মার্চ ২০২২

৩। কোন বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ ভবন অবস্থিত?

ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয়       খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়       ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

৪। সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করবে কোন সাল থেকে?

ক. ২০১৯              খ. ২০২০

গ. ২০২১              ঘ. ২০২৫

৫। পাট থেকে উত্পাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী?

ক. সোনালী ব্যাগ           খ. রুপালী ব্যাগ

গ. পাটের ব্যাগ            ঘ. সবুজ ব্যাগ

৬। ধান উত্পাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি?

ক. ফরিদপুর              খ. রংপুর

গ. ময়মনসিংহ             ঘ. রাজশাহী

৭। চতুর্থ প্রজন্মের 4-G টেলিযোগাযোগ চালু হয় কবে?

ক. ১৮ ফেব্রুয়ারি ২০১৮       খ. ১৯ ফেব্রুয়ারি ২০১৮

গ. ২০ ফেব্রুয়ারি ২০১৮      ঘ. ২১ ফেব্রুয়ারি ২০১৮

৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উেক্ষপণ করা হয়?

ক. ১২ মে ২০১৮           খ. ১২ এপ্রিল ২০১৮

গ. ১৮ মে ২০১৮           ঘ. ১২ মার্চ ২০১৮

৯। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস কোন দেশের নাগরিক?

ক. দক্ষিণ কোরিয়া           খ. পর্তুগাল

গ. যুক্তরাষ্ট্র               ঘ. সুইডেন

১০। এসকাপের সম্মেলনে বাংলাদেশের কোন প্রস্তাবটি গৃহীত হয়?

ক. বিগ বি প্রস্তাব           খ. শিল্প রুট প্রস্তাব

গ. শিল্প বাণিজ্য           ঘ. ব্লু ইকোনোমি

১১। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সর্বপ্রথম কোন দেশ সফর করেন?

ক. সৌদিআরব             খ. চীন

গ. রাশিয়া               ঘ. জাপান

12| ‘Polar Silk Road’ এর প্রস্তাবক কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র               খ. যুক্তরাজ্য

গ. রাশিয়া               ঘ. চীন

১৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে?

ক. জগদীশচন্দ্র বসুখ. আনন্দমোহন বসু

গ. বুদ্ধদেব বসু            ঘ. সত্যেন্দ্রনাথ বসু

১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই?

ক. ড. মাহমুদ হাসান

খ. স্যার এ.এফ রহমান

গ. ড. আর.সি. মজুমদার       ঘ. ড. মাহমুদ হোসেন

১। গ. ২। খ৩। ঘ৪। খ.

৫। ক৬। গ. ৭। খ৮। ক৯। খ.

১০। ঘ. ১১। ক১২। ঘ. ১৩। ঘ১৪। ঘ

মতামত:০১৭১৪৭০৫৭২৭