রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

নিজেদের বাঁচা-মরার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামবে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। দুই দলই রয়েছে জয়ের ছন্দে। রংপুরের সামনে শেষ চারের আশা আরও একটু উজ্জ্বল করে তোলার লক্ষ্য আর ঢাকার সামনে নিজেদের দুর্দশা কাটিয়ে জয়ের ধারায় ফেরার পর সেটি ধরে রাখার আশা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স।আজ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বর থেকে তিন নম্বরে ওঠার সুযোগ নেওয়ার লক্ষ্যে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রংপুরের অধিনায়ল্ক নুরুল হাসান সোহান।

টানা ছয় হারের পর শেষ ম্যাচে জয় তুলে নিয়ে এখন নিজেদের নিভু নিভু আশা বাঁচিয়ে রেখেছে ঢাকা। আর শেষ দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে শেষ চারের লক্ষ্যে নিজেদের বেশ মজবুত অবস্থানে নিয়ে গেছে রংপুর।

আজকের ম্যাচে জিতলে রংপুরের শেষ চারে যাওয়ার আশা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। আর ঢাকার সামনে বাস্তবিকভাবে অসম্ভব মনে হলেও কাগজে কলমে এখনও রয়ে গেছে আশা। 

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, সালমান ইরশাদ, মিজানুর রহমান, উসমান গনি, তাসকিন আহমেদ, আমির হামজা, আল আমিন হোসেন।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান, মোহাম্মদ নওয়াজ, আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।

ইত্তেফাক/এসএস