হৃদয়-জাকিরের ফিফটিতে বড় সংগ্রহ সিলেটের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্সে। সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়। তবে দলীয় ২৫ রানে ১২ বলে ৬ রান করে আউট হন শান্ত। 

শান্তর বিদায়ের পর ক্রিজে আসা জাকির হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় উইকেট জুটিতে ১১৪ সংগ্রহ করে এই দুই ব্যাটার। নিজের সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরন করেন হৃদয়। 

তবে দলীয় ১৩৯ রানে ৪৯ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন হৃদয়। অন্যদিকে ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন জাকির হাসান। এর পরপরই সাজঘরে ফিরে যান জাকির। 

এরপর দলীয় ১৬২ রানে ৭ বলে ৭ রান করে আউট হন মুশফিক। এরপর থিসারা পেরেরার ৭ বলে ঝড়ো ১৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। 


  

ইত্তেফাক/জেডএইচ