ইন্টারনেট সেবা গ্রহণ করলেই যেকোনো অসুস্থতায়, দিন-রাত যেকোনো সময় পাওয়া যাবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ! দেশের ১ নম্বর ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার ডকটাইম এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটির মধ্যে সম্প্রতি এই স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
জনপ্রিয়তাকে সমৃদ্ধ করতে এবং বাংলাদেশের আপামর মানুষের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যৌথ প্রয়াসে এ চুক্তির মাধ্যমে ডকটাইম ও আম্বার আইটি সারাদেশে আম্বার আইটির ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট-সেবার পাশাপাশি বিনামূল্যে ডকটাইম- এর স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ দেবে।
আম্বার আইটির প্রধান কার্যালয় নাভানা টাওয়ারে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে ডকটাইম ও আম্বার আইটি লিমিটেডের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন যথাক্রমে ডকটাইম-এর চেয়ারম্যান মিসবাহ-উল আহসান এবং আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী মো. আমিনুল হাকিম।
