ফটো ক্যাপশন

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:১৯

ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রামে একটি অনলাইন শাখা এবং এটিএম বুথ স্থাপনের জন্য সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের এমডি  এম ফখরুল আলম এবং বেজার যুগ্মসচিব মো. শোয়েব চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলমসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। সভায় ২০১৮ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি অনলাইন গ্যাস বিল সংগ্রহসংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নিজাম শরিফুল ইসলাম ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের মাধ্যমে বাখরাবাদ গ্যাসের সব ধরনের বিল জমা দেওয়া যাবে। কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংক লিমিটেড এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম এবং বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক খান ইকবাল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন