নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকির থানায় অভিযোগ করেছেন স্বামী শ্বাশুড়ির বিরুদ্ধে! স্ত্রীর অভিযোগ ছিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিজের বাড়িতে নিজেকেই গৃহবন্দি মনে হচ্ছে। এবার আলিয়া সিদ্দিকির আইনজীবীর অভিযোগ খোদ অভিনেতার বিরুদ্ধেও। আলিয়াকে খাবার দেওয়া হয় না। অনুমতি নেই শৌচাগার ব্যবহারের। অভিনেতার পরিবারের তরফে তার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে জবরদখলের অভিযোগ দায়ের করেন থানায়।
এর আগে পুত্রবধূ শাশুড়ির মুখে মুখে তর্ক করায় সোজা থানায় চলে যান অভিনেতার মা। তার পর থেকে অবস্থা জটিল হতে থাকে। আলিয়ার আইনজীবীর কথায়,‘প্রায় প্রতিদিনই আমার মক্কেলকে পুলিশ গ্রেফতারির হুমকি দিচ্ছে। আলিয়াকে জিজ্ঞাসাবাদ করছে,তার ছোট্ট ছেলেকেও রেয়াত করছে না। এমনকি, তারা প্রশ্ন তুলেছে নওয়াজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।’
অভিযোগে রয়েছে প্রায় সাত দিন ধরে স্ত্রী আলিয়া ও সন্তানদের খাবার দিচ্ছেন না। শৌচাগার ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি, চব্বিশ ঘণ্টা পুরুষ দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত আলিয়া ও তার সন্তানরা। এছাড়া আলিয়া জানান, তার স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকির কাছে প্রহূত হয়েছিলেন তিনি। তার পর থেকেই আলাদাই থাকতেন তারা।
অবশ্য এ বিষয়ে ভীষণ বিব্রত নওয়াজ। গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও আইনীভাবে বিষয়টির সমাধানের পথ খুঁজছেন তিনি।
