আবশ্যক: বরিশাল জেলার সদর উপজেলাধীন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, ডাক: নৈমিত্র এর জন্য জনবল কাঠামো-২০১৮ এর বিধি মোতাবেক একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হইবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, (০২) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে বিদ্যালয়ের অফিসে পৌঁছাইতে হইবে। -প্রধান শিক্ষক। সিকে-১৫৬৮
আবশ্যক: ঐতিহ্যবাহী এ.এন.এম উচ্চ বিদ্যালয়, গ্রাম: খামারেরচর, ডাকঘর: হোসেননগর, উপজেলা: বেলাব, জেলা: নরসিংদী-এর জন্য শূন্য পদে সরকারি বিধি মোতাবেক একজন প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। —সভাপতি। সিএম-৮৬০
