শীত এলেই তো ত্বকের পরিচর্যা করার সুযোগ কমে। ঠাণ্ডা পানি দিয়ে অন্তত অনেকেই ত্বকের যত্ন নিতে পারেন না। কিন্তু শীতে ত্বকের যত্ন নিলে মন ও শরীর দুটোই ভালো থাকে। নিজেকে চাঙা রাখা যায়। কিন্তু সেটা কিভাবে করবেন? চলুন জেনে নেই:
- নিয়মিত দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। কাঁচা দুধ ন্যাচারাল ক্লেনজার হিসেবে কার্যকর। দুধের সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে সব ত্বকের জন্য হলুদ ব্যবহার করা যাবে না।
- শীতে নন-গ্রিজ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কারণ শীতে এমনিতেও ত্বকের জন্য আলাদা ক্রিম ব্যবহার করবেন। তাই গ্রিজি ময়েশ্চারাইজার দিয়ে ত্বক আরও তৈলাক্ত করার মানে নেই।
- অতিরিক্ত ঠাণ্ডায় ত্বক সুস্থ ও সুন্দর রাখতেই অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এই জেল ব্যবহার করলে ত্বক আর্দ্রও থাকে তেমনি ত্বক ঠাণ্ডাও থাকে।
- এই শীতে সাবান নয় বরং শাওয়ার জেল ব্যবহারের দিকে বেশি মনোযোগ দিন।
