মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গণসমাবেশ

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৩৯

স্টাফ রিপোর্টার, রংপুর

মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের আওতায় কাউনিয়ায় এক গণসমাবেশ হয়েছে।

মঙ্গলবার উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদে গণসচেতনতার আলোকে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফত্ আরা বেগম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান এবং সাব-ইন্সপেক্টর মো. মাহাবুব হোসেন।

প্রকল্পের উপর স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুর রহমান। শহিদবাগ ইউনিয়নের ইউপি সচিব মো. আবু সাইয়েম “বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন (বিসিটিআইপি) প্রকল্পের কার্যক্রম অক্টোবর-২০১৮ থেকে জুন-২০১৯ পর্যন্ত সকলের সামনে তুলে ধরেন।