কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ‘বিশ্ব শিশুশ্রম দিবস’ উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়। মঙ্গলবার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ এ প্রতিপাদ্যে মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশ এলাকায় শিশুশ্রম, পাচার ও মাদক বিকিকিনিসহ অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব নিরোধে কাজ করতে হবে।
মানববন্ধনে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর ও এএসডি প্রকল্পের ডোনার টমি বাউচিবা, এএসডি পিআরআরএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আফরোজা আক্তার মনি, মনিটরিং অফিসার নাসরিন আক্তার পলি, সাইকোসোশ্যাল কাউন্সেলর মুশফিকা সুলতানা, একাউন্স অ্যান্ড এডমিন অফিসার আলী এহসান সবুজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
