ফল খাওয়ার সময়-অসময়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৩

সুস্বাস্থ্য চর্চা করতে গিয়ে অনেকেই ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। তবু অনেকের নানা প্রশ্ন থাকে। কোন সময় ফল খাবেন আর কোন সময় খাবেন না, এসবও তারা জিজ্ঞেস করে নেন। ফল খাওয়ার সময়-অসময় জানাতে পড়ুন এই লেখাটি: 

ফল খাওয়ার সময়

ফল খাওয়ার সেরা সময় সকাল। তবে একেবারে খালি পেটে ফল খাওয়া যাবে না। মুখ ধুয়ে পানি পান করে নিন। কিছুক্ষণ পর ফল খান। এবার ফল দ্রুত হজম হবে এবং ফলের সব গুণাগুণ আপনার শরীরে পাবেন।
সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের আগে অনেকের খিদে পায়। ওই সময় বাদামজাতীয় ফল খেতে পারেন। নাশতায় কিছু ফল রাখা ভালো।

কোন সময় খাবেন না

  • রাতে ঘুমোনোর আগে ফল খাওয়া উচিত নয় কারণ রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
  • খাবার খাওয়ার সময়েই ফল খেতে নেই। এমন অভ্যাস গড়লে হজমশক্তি নষ্ট হয়।
  • বিকেলে চায়ের সঙ্গে ফল খেলে বিষক্রিয়া হতে পারে। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন