টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও পৌনে দুই লক্ষাধিক টাকাসহ দুই কারবারিকে আটক করেছে। জানা যায়, মঙ্গলবার রাতের প্রথম প্রহর পৌনে ১টার দিকে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব মহেশখালিয়া পাড়ায় মৃত আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মৃত আলী মিয়ার পুত্র জিল্লুর রহমান (২৫) এবং তার চাচাতো ভাই লাল মিয়ার পুত্র মো. ইউনুছকে (২০) ৩ হাজার ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮১ হাজার টাকাসহ আটক করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
