চন্দনাইশে ইয়াবাসহ আটক দুই

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ গাছবাড়িয়ায় সড়ক ভবনের সামনে থেকে গত সোমবার দিবাগত রাত ২টার সময় চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রামগামী দুইটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে ৮শ ৮২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ।  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই গাড়ির যাত্রী দিনাজপুর জেলার দক্ষিণ খালপাড়া এলাকার মখলেছুর রহমানের ছেলে আজাদ রহমানের (৩৪) শরীরে তল্লাশি চালিয়ে ৩৯৪ পিস এবং গাড়ির যাত্রী কক্সবাজার জেলার রামু থানার মধ্যম কাউয়াল কোপ এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (৩২) ৪৮৮ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার ইনচার্জ কেশব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুজনকে পৃথক মাদক মামলায় কোর্টহাজতে পাঠানো হয়েছে।