ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে বজ্রপাতে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের শেষ প্রান্তে বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম সিরাজুল ইসলাম। তিনি ঐ গ্রামের মৃত শরিয়ত উল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, সিরাজুল ইসলাম বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
