লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমীর ২০ জন গুণী শিল্পীকে সম্মাননা ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাছিরুদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
