ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে হত্যার দায়ে গনেশ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামের এক কর্মচারী কাজ করছিলেন। সেসময় আসামি গনেশ পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গনেশকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত মাজেদুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আসামি গনেশ ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত নরেন সরদারের ছেলে।
