মুকিদুলের বোলিং তোপে স্বল্প পুঁজি বরিশালের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২২ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করে পেসার মুকিদুলের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে অল আউট হয় ফরচুন বরিশাল।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ১৮ রানে দুই ব্যাটারকে হারায় বরিশাল। ৬ বলে ৩ রান করে এনামুল বিজয় ও ৮ বলে ৮ রান করে ফজলে মাহমুদ সাজঘরে ফিরে যান। 

এরপর মাহমুদুল্লাহ ও অধিনায়ক সাকিব আল হাসান মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩৮ রানে ১২ বলে ৬ রান করে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর দলীয় ৫৩ রানে ৮ বলে ৪ রান করে আউট হন ক্রিজে আসা ইফতিখার আহমেদ। 

এরপর দলীয় ৬৪ রানে ২৬ বলে ৩৬ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এরপর জানাত করিম ও মাহেদী মিরাজ মিলে হাল ধরার চেষ্টা করেন। দু'জন মিলে ৪৭ রানের জুটি গড়েন। তবে দলীয় ১১১ রানে ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান। 


মিরাজের বিদায়ের পর দলীয় ১১৮ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় বরিশাল। ২৬ বলে ৩২ রান করে করিম জানাত, ওয়াসিম শূন্য ও খালেদ হাসান ৪ বলে ১ রান করে আউট হন। শেষ ব্যাটার হিসেবে চতুরঙ্গ ডি সিলভা আউট হলে ১২১ রানে অল আউট হয় বরিশাল। কুমিল্লার পক্ষে মুকিদুল একাই নেন ৫টি উইকেট।   

ইত্তেফাক/জেডএইচ