আমি বিগত ১৪ বছর আগে কেনা জমির সীমানার ভেতরে পৌরসভার নীতি মেনে পাকা বাড়ি বানিয়ে বসবাস করে আসছি। আমার বাড়ির দক্ষিণ সীমানায় এক ব্যক্তি তাঁর জমিতে কাঁচাঘর তৈরি করে বসবাস করছিলেন। কিছুদিন আগে তিনি কাঁচাঘর ভেঙে পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নিলে আমি তাঁকে পৌরসভার বিল্ডিং নির্মাণের নীতিমালা অনুযায়ী সীমানা থেকে কমপক্ষে ৩ ফুট দূরে তাঁকে ঘর নির্মাণের অনুরোধ জানাই। এবং আমি চাকরির কারণে ঢাকা চলে আসি। আমার অনুপস্থিতিতে পৌরসভার নীতিমালা লঙ্ঘন করে আমার জমির সীমানা ঘেঁষে হাফ বিল্ডিং ঘর নির্মাণ করা হয়, যার কারণে তাঁর ঘরের চালের পানি আমার বাড়ির সীমানায় এসে পড়ছে। তারপর আমার প্রধান দরজার সামনে দুটো বাথরুম নির্মাণ করা হয়েছে। এ অবস্থায়, তাঁর নির্মিত স্থাপনা পৌরসভার বিধান মতে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোতালেব হোসেন বিপ্লব, ৫২ পূর্বসুখাতী (খেরবাড়ি), নাগেশ্বরী, কুড়িগ্রাম
