পঞ্চগড় জেলার একটি পৌরসভা দেবীগঞ্জ। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এটি। অর্থনৈতিক দিক থেকে ক্রমোন্নতি লাভ করলেও স্কুল পর্যায়ে শিক্ষার মানের দিক থেকে এখনো পিছিয়ে। এখানে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও কমার্স বিভাগ নেই কোথাও। এছাড়া মাধ্যমিক স্তর পেরিয়ে যাওয়া শিক্ষার্থীদের কমার্স বিভাগ সম্পর্কে জ্ঞানশূন্য থাকায় তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ বিভাগে পছন্দ দিতে হিমশিম খায়। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবসায় সমপর্কিত বিভাগগুলো পছন্দ থাকলেও ভর্তি ফর্ম তুলতে ভয় পায় অনেকেই। শুধু স্থানীয় নয় প্রতিবছর অনেক শিক্ষার্থী মফস্বল থেকে আসে শিক্ষার উদ্দেশ্যে পৌরসভাটিতে। তাই যুগের সঙ্গে তাল মেলাতে দেবীগঞ্জে স্কুল পর্যায়ে কমার্স বিভাগ খুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাজ্জাদ হোসেন
শিক্ষার্থী, ফোকলোর স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
