অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশের কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। রাষ্ট্রীয় শোক পালনের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
পরবর্তী সময়ে নিয়মিতভাবে কর্মসূচিগুলো জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
