কর আইনজীবীদের মানববন্ধন

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

প্রস্তাবিত বাজেটে কর আইনজীবীদের নিবন্ধনের ক্ষেত্রে কোনো একটি ট্যাকসেস বারের সদস্য হওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত বিধান বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন আইনজীবীরা।

আইনজীবীরা বলেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন-১৭৪ এর সাব-সেকশন-২ এর ক্লজে (এফ) ওই বিধান থাকলেও হঠাত্ বাজেটে তা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই আইনটি বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হবে। তাই এটি বাতিল করতে হবে। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ।