জনগণের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই :খাদ্যমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই জনগণের জন্য এখন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের খাদ্য প্রতিমন্ত্রী মারিয়া বিনতে মোহাম্মদ সাঈদ হারেব আলমেহেইরি-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ পাস করা হয়েছে। গঠন করা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের খাদ্য প্রতিমন্ত্রী বলেন, হালাল এবং খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে বাংলাদেশ থেকে উন্নতমানের সুগন্ধি চাল, আমসহ বিভিন্ন রকম ফল, শাকসবজি আমদানি করা হবে।