ক্ষতিকর এনার্জি ড্রিংক

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:০১

ডা. তানজিয়া নাহার তিনা

এনার্জি ড্রিংক নামটি শোনামাত্র মনে হতেই পারে এ যেন শক্তির এক অনিমেষ ভান্ডার। আজকাল বিভিন্ন নাম, স্বাদ ও গন্ধে এই এনার্জি ড্রিংকসমূহ সহজলভ্য শহর কিংবা গ্রামে সবখানে। বড়দের পাশাপাশি ছোটরাও পান করছে অবলীলায়। স্বাস্থ্যঝুঁকি বিবেচনা না করেই এই এনার্জি ড্রিংকসমূহ হয়ে উঠছে জনপ্রিয়। আর এতেই নানান পার্শপ্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। অধিকাংশ এনার্জি ড্রিংকসমূহের মধ্যেই থাকে প্রচুর ক্যাফেইন ও চিনি। এছাড়া মেশানো হয় নাম না জানা বিভিন্ন ধরনের কেমিক্যালস যা মানবদেহের জন্য ক্ষতিকর। এই ড্রিংকসমূহ শরীরকে পানির চাহিদা পূরণের জায়গায় করে তুলছে পানিশূন্য। এছাড়া অধিক পরিমাণ ক্যাফেইন ও চিনি মানবদেহে সৃষ্টি করছে নানা জটিলতা। এসবের মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, মানসিক স্ট্রেস ইত্যাদি। তাই এসব ড্রিংক সেবনের পূর্বে স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা একান্ত জরুরি।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

 

 

 

০