কুমিল্লার চৌদ্দগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক গ্রাম্য দোকানদারকে ধরে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগন্নাথ ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক গাজী কবীর আহাম্মদ একই এলাকার বাসিন্দা এবং এলাকার তার একটি দোকান রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, হাটবাইর দক্ষিণপাড়া গ্রামে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশাপাশের লোকজন ছুটে আসে। এসময় এলাকাবাসী দোকানি গাজী কবীর আহাম্মদতে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
