বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
প্লে অফ আগেই নিশ্চিত করেছে কুমিল্লা ও রংপুর। তবে কোয়ালিফায়ারে যেতে দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট আছে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের দ্বিতীয়স্থানে রংপুর। তৃতীয়স্থানে রয়েছে কুমিল্লা।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট হবে জয়ী দলের। এক্ষেত্রে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফায়ারে সিলেটের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লা ম্যাচের জয়ী দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামিম পাটোওয়ারী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাভিন-উল-হক, আজমতউল্লাহ ওমরজাঈ, রহমানউল্লাহ গুরবাজ ও টম কোহলার-ক্যাডমোর।
