কিছু কিছু মানুষের জন্য কানে ব্যথা এক ভয়ংকর উপদ্রব। কানে ব্যথা সহ্য করা তো মুশকিল বটে আবার এর কারণ শনাক্ত করাও কঠিন। যদি গুরুতর কিছু না হয় তাহলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তা দূর করা সম্ভব। সেই প্রাথমিক চিকিৎসাগুলো জেনে নেওয়া প্রয়োজন। চলুন জেনে নেই:
সেঁক
ব্যথার ক্ষেত্রে গরম কিংবা ঠাণ্ডা সেঁক অনেক কার্যকর। কানে ব্যথার ক্ষেত্রে প্রথম কদিন ঠাণ্ডা সেঁক দেয়া যেতে পারে। কিছুদিন পর শুরু করুন গরম সেঁক। সেঁক দিলে ঐ জায়গায় রক্ত চলাচল বাড়ে এবং ব্যথা কমে।
চুইংগাম
হয়তো অফিসেই আছেন। এখন সেঁক দেওয়া সম্ভব না। এদিকে ব্যথা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। সেক্ষেত্রে চুইংগাম চিবিয়ে দেখতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, কানের ব্যথা কমানোর ক্ষেত্রে চুইংগাম চাবানো কার্যকর।
মাথা উঁচু করে শুয়ে পড়ুন
কানে ব্যথা শুরু হলে যদি বাড়িতেই থাকেন তাহলে দ্রুত মাথা উঁচু করে শুয়ে পড়ুন। এভাবে ব্যথা অনেকটাই কমে আসবে। কারণ মাথা উঁচু করে শুয়ে পড়লে কানের ভেতর কোনো ফ্লুইড জমতে পারে না।

ওজন কমাতে যে ভুল কখনও না
ভালবাসা দিবসে প্রিয়জনের উপহার
পাখির কলতানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান