পূর্বশর্ত ছাড়াই রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৭

রাশিয়া ইউক্রেনের সঙ্গে জড়িত হতে প্রস্তুত, তবে আলোচনার জন্য কোন পূর্বশর্ত থাকা উচিত নয়, যা বিদ্যমান বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিনের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সংবাদ সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাভেজদা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই ভার্শিনিন এসব কথা বলেন। তিনি বলেন, 'আলোচনার মাধ্যমে যেকোনো শত্রুতার অবসান হয়। আমরা আগেই বলেছি, আমরা এ ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকব। কিন্তু কোনো পূর্বশর্ত ছাড়াই যদি আলোচনা করা হয়, তাহলে সেই সমঝোতা বিদ্যমান বাস্তবতার ওপর ভিত্তি করে হতে হবে।'

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন

সের্গেই ভারশিনিন আরও বলেন, 'ওয়াশিংটন এবং ব্রাসেলস মস্কোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়, কিয়েভ নয়। এর আগেও আলোচনা হয়েছে, মিনস্ক এবং ইস্তানবুলের কথা মনে আছে, সেগুলো ইউক্রেনের কারণে ভেঙে গিয়েছিল। তবে আপনি যেমন জানেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিয়েভে নয়, অন্যান্য রাজধানী থেকে। মূলত ওয়াশিংটন ও ব্রাসেলসে। তাই সেখানে অনুসন্ধান পাঠানো উচিত।'

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এ ধরনের আলোচনা হতে পারে কিনা মন্তব্য করে ভারশিনিন বলেন, 'এটা আমাদের ওপর নির্ভর করে না। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং যদি কেবল বাইডেন যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমান হতেন তবে তিনি এটি করতেন না।'

ইত্তেফাক/ডিএস