ফাইনালে উঠার লড়াইয়ে টসে জিতে বোলিংয়ে কুমিল্লা 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার (১২ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় সিলেট। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ে নাম লিখায় সিলেট। অন্যদিকে শুরুটা বাজে হলেও সিলেটের মতো ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফায় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। 

শেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে মাশরাফির সিলেট। আর শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা।    

সিলেট স্ট্রাইকার্সের একাদশ: নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, শফিকুল্লাহ গাফরী, মাশরাফি মুর্তজা, ইরুসু উদানা, তানজিম সাকিব, রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টরিয়ান্স একাদশ: জনসন চার্লস, লিটন দাস, ইমরুল কায়েস, জাকের আলি, মইন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।   

ইত্তেফাক/জেডএইচ