ফাইনালে যেতে কুমিল্লার প্রয়োজন ১২৬

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২৬ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। রোববার (১২ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানে অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স।   

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দলীয় ১৬ রানেই তিন ব্যাটারকে হারায় সিলেট। ৫ বলে ৫ করে শফিকুল্লাহ গাফরী, ২ বলে ০ করে ও ৪ বলে ২ রান করেন জাকির হাসান। 

এরপর অধিনায় মাশরাফি ও নাজমুল শান্ত মিলে শুরুর ধাক্কা সামাল দেন। চতুর্থ উইকেট জুটিতে ৫৬ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। তবে দলীয় ৭২ রানে ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান মাশরাফি।

মাশরাফির বিদায়ের দলীয় ৭৮ রানে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট। ২৯ বলে ৩৮ রান করে নাজমুল শান্ত ও রানের খাতা না খুলেই আউট হন রায়ান বার্ল। এরপর মুশফিক ও  জর্জ লিন্ডে মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন।

তবে দলীয় ১১৭ রানে ২২ বলে ২৯ রানে রান করে আউট হন মুশফিক। মুশফিকের বিদায়ের পর দ্রুতই আউট হন হন ক্রিজে আসা তানজিম সাকিব ও ইরুসু উদানা। দলীয় ১২৪ ও ১২৫ রানে ৫ বলে ৬ রান করে সাকিব ও রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান উদানা।

শেষ ব্যাটার হিসেবে লিন্ডে আউট হলে ১৭ ওভার ১ বলে মাত্র ১২৫ রানে অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স। ১৪ বলে ১৩ রান করে আউট হন লিন্ডে। কুমিল্লার পক্ষে তানভির, আন্দ্রে রাসেল ও মোস্তাফিজ নেন ২টি করে উইকেট। 
     

ইত্তেফাক/জেডএইচ