কেমন শাড়ি বসন্তে পরবেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৯

বসন্তে শহরের অলি-গলি রাঙাতে নারী গায়ে জড়ান বসন্তের আবেগ। বসন্তে কেমন শাড়ি পরলে নিজেকে ফুলের মতো সাজাতে পারবেন তা জানা জরুরি। চলুন জেনে নেই: 

নকশায় ঐতিহ্য সচেতনতা

একসময় বসন্ত মানেই হলুদ রঙের শাড়ি। সেটা হয়তো গাঁদা ফুলের রঙের সাথে মিলিয়েই পরতো। এখন অবশ্য নারী হলুদ-লাল রঙের বাইরেও চিন্তা করছেন। এক্ষেত্রে আপনিও নকশা রয়েছে এমন শাড়ি পরুন। মোটিফ ও নকশায় বাঙালি ঐতিহ্য আনতে পারেন। আবার বসন্তের চিহ্নযুক্ত নকশার ব্যবহারেও আপনার শাড়িকে বর্ণিল বানাতে পারেন। 

নতুন মোটিফ

আজকাল অনলাইন কিছু শপে আপনার পছন্দসই মোটিফের শাড়ি করিয়ে নিতে পারবেন। ফাল্গুনের শাড়িতে শীতলপাটি, ফুল, হাওয়াই মিঠাই, জামদানি মোটিফ, পটের নকশা, স্ট্রাইপ নকশা, জমিনের ওপর ব্লক সবুজ কলকি নকশা এমন মোটিফ ব্যবহার করিয়ে ডিজাইন করান শাড়ি। টাই ডাইয়ের মধ্যেও ভিন্নতা আছে এমন শাড়ি দেখুন। 

শাড়ির উপকরণ ও সাজ

আবহাওয়া ও প্রকৃতি বিবেচনা করে শাড়ির উপকরণ বাছাই করুন। হাফসিল্ক, কোটা, মসলিন কাপড়ের শাড়ি পরতে পারেন। হালকা সাজের পোশাকের সঙ্গে নিজেকে সাজিয়ে নিতে জানলে এই বসন্তে ফুটবেন আপনিই। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন