রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমানকে নিয়ে আসা ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, সিদ্দিকুর পেশায় কাঠ ব্যবসায়ী। রাতে কাঠ কেনার জন্য কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় যান। কাঠ কিনে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার উরবির চর গ্রামে। কামরাঙ্গীরচর রনি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন। তিনি ওই এলাকায় কাঠের ব্যবসা করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
