সাতক্ষীরা তালার বালিয়াদহা ও মাদরা সড়কের দেবুতলা এলাকায় খালের ওপর নির্মিত কালভার্টটি দু’পাশে ভেঙে গর্তে পরিণত হয়েছে। প্রায় এক বছর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ পথচারীরা। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছের স্থানীয়রা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পথচারী শাহীন আলম, ত্রিদেব কুমার জানান, এক বছর আগে কালভার্টটি একেবারে ভেঙে যায়। পরবর্তীতে এলাকার ঘের মালিকরা টাকা তুলে বাঁশের চরাট তৈরি করে ওই ভাঙার ওপরে দিয়ে কোনো রকমে যাতায়াত করছের। বর্তমানে ওই চরাটের ওপর দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছে।
ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ওই সড়কের দু’পাশে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে। ঘের মালিকরা রাতে ঘের পাহারা দেওয়ার জন্য বিলে থাকতে হয়। সকালে ঘের থেকে মাছ নিয়ে সেটা দলুয়া সেটে বা বিনেরপোতা মাছের কাটায় বিক্রি করে থাকে। প্রতিদিন লাখ লাখ টাকার মাছ এই রাস্তা দিয়ে পার করে নিয়ে যাওয়া হয়। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন মেরামত না করায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ওই কালভার্টের যাবতীয় তথ্য ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে দ্রুত কাজ শুরু করা হবে।
